২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে শাহজাহান হত্যার ঘটনায় আটক ৪

নরসিংদীর সাবেক পৌর কমিশনার ও দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া হত্যাকা-ে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 10:48 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

নরসিংদী, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর সাবেক পৌর কমিশনার ও দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া হত্যাকা-ে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার হত্যাকা-ের পর তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ। আটককৃতরা হলেন, মৃত হাজী মকবুল হোসেন ছেলে মো. খলিলুর রহমান ভূইয়া (৫০), হামিদ মিয়ার ছেলে মো. কাউসার মিয়া (২০), মৃত জালাল উদ্দিনের ছেলে খলিলুর রহমান ভূইয়া (১৮) ও মৃত মকবুল হোসেন ছেলে মো. মাসুম ভূইয়া (২৬)। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা কুপিয়ে শাহজাহানকে হত্যা করে। তবে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। নিহতের মা আয়েশা বেগম জানান, খলিলের (৫০) সঙ্গে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তার ছেলের বিরোধ ছিল। এদিকে বুধবার লাশের ময়নাতদন্ত শেষে দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিকেলে গাতলী মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করার করার কথা রয়েছে। এদিকে, সাবেক পৌর কমিশনারের শাহজাহান মিয়ার মৃত্যুতে বুধবার নরসিংদী পৌরসভা কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কর্মবিরতি পালন করা হয়। বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, শোকসভাসহ বিভিন্ন কর্মসূচিও নিয়েছে নরংদী শহর আওয়ামী লীগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এমএইচপি/১৬৪৬ ঘ.