ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেমরায় ডিএনডি খালে নৌকাভ্রমণের সময় নৌকাডুবিতে ২ স্কুল শিক্ষার্থী মারা গেছে।
বুধবার সকালে নৌকাডুবিতে নিহত সজল এবং মাইনুল এম সালাউদ্দিন হাইস্কুলের শিক্ষার্থী। তারা আগামী ২০১৩ সালের মাধ্যমিক পরীক্ষার্থী।
খাল থেকে উদ্ধার করা ৭ ছাত্রকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডেমরা থানার ওসি মনিরুজ্জামান বলেন জানান, “নয় ছাত্র সকালে ডিএনডি খালে একটি মাছের ঘেরে নৌকাভ্রমণে বের হয়। নৌকা খালের মাঝামাঝি গেলে হঠাৎ করে ডুবে যায়। এতে সবাই তলিয়ে যায়।”
স্থানীয় লোকজন সাতজনকে উদ্ধার করতে পারলেও দুইজনকে পাওয়া যায়নি। পরে দুপুরে তাদের মৃতদেহ ভেসে ওঠে।
ওসি জানান, উদ্ধার করা সাত ছাত্র অসুস্থ হয়ে পড়ায় তাদের মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরে দুই শিশু স্কুল ছাত্রী পানিতে ডুবে মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসইউ/১৬৩৫ ঘ.
bdnews24