২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয়গুলোকে স্বাবলম্বী হতে বললেন প্রধানমন্ত্রী

স্বায়ত্বশাসন ‘ভোগ করতে’ রাষ্ট্রায়ত্ত বিশ্ববিদ্যালয়গুলোকে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 09:33 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বায়ত্বশাসন ‘ভোগ করতে’ রাষ্ট্রায়ত্ত বিশ্ববিদ্যালয়গুলোকে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘পাবলিক’ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে নিজস্ব তহবিল গঠনের পরামর্শ দিয়ে বুধবার তিনি বলেছেন, “তাহলে আর সরকারের মুখাপেক্ষী হতে হবে না। বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্বশাসন ভোগ করতে পারবে।” সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা মিলনায়তনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ‘মেধাবী শিক্ষার্থীদের’ জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রবর্তিত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১২’ বিতরণ অনুষ্ঠানে শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আর্থিক বিষয়ে ‘সম্পূর্ণভাবে’ সরকারের ওপর নির্ভরশীল। এই নির্ভরতা কিছুটা কমাতে হবে। “নিজের পায়ে দাঁড়াতে হবে। এজন্য নিজেদেরই উদ্যোগী হতে হবে”, বলেন তিনি। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সাবেক শিক্ষার্থীদের মধ্যে এখন যারা প্রতিষ্ঠিত এবং বিত্তশালী এ বিষয়ে তাদের এগিয়ে আসার আহবান জানান শেখ হাসিনা। বর্তমানে দেশে ৩১টি ‘পাবলিক’ বিশ্ববিদ্যালয়ে ১০ লাখের বেশি শিক্ষার্থী লেখাপড়া করছে। বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়নের পাশাপাশি ‘জবাবদিহিতা’ নিশ্চিত করার জন্য উচ্চশিক্ষা কমিশন গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে প্রধানমন্ত্রী জানান। তিনি বলেন, “এটি হবে একটি স্বায়ত্বশাসিত সংস্থা, যার দায়িত্ব হবে শিক্ষা ও গবেষণার মানকে উন্নত করা।” বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান ঠিক রাখতে একটি স্বাধীন এক্রিডিটেশন কাউন্সিল গঠনেরও উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে স্বর্ণপদক প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, “তোমরা জ্ঞানের জগতে একেকটি উজ্জ্বল নক্ষত্র। তোমাদের আমি উজ্জল নক্ষত্র হিসাবেই ঘোষণা করছি।” পাবলিক বিশ্ববিদ্যালয়ের ¯œাতক পর্যায়ে সর্বোচ্চ নম্বর বা গ্রেড অর্জনকারীদের মধ্যেই এ পদক দেয়া হয়। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আট জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চার জন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পাঁচ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ জন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চার জন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাঁচ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার জন, খুলনা বিশ্ববিদ্যালয়ের পাঁচ জন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চার জন, বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ের এক জন, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক জন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন জন, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন জন, নোয়াখালী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একজনসহ মোট ৮২ জন এ পদক পেয়েছেন। পদকপ্রাপ্তদের অভিভাবকদের অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, “আপনারা একেকটা সোনার টুকরো তৈরি করে দিয়েছেন। এরা সোনার বাংলা তৈরি করবে।” গরীব-দুঃখী মানুষের কল্যাণে এবং তাদের অর্থনৈতিক মুক্তি অর্জনে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহবান জানিয়ে পদকপ্রাপ্তদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “তোমাদের পেছনে এদেশের কৃষক-শ্রমিকের ঘামের অর্থ ব্যয় হয়েছে।” শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তাসহ দেশের মানুষের মৌলিক চাহিদা যথাযথভাবে পূরণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও প্রধানমন্ত্রী তুলে ধরেন। ক্রমবর্ধমান ছাত্র-ছাত্রীর চাপ মোকাবেলায় স্কুলগুলোতে একাধিক শিফট চালু, ২০ হাজার ৫০০ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ স্থাপন, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য উপ-বৃত্তির পরিমাণ ও সংখ্যা বৃদ্ধি এবং প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে প্রায় ৫০ হাজার শিক্ষক নিয়োগের বিষয়টি উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “কেউ যাতে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয় সেজন্য আমরা নতুন নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছি। পাশাপাশি বেসরকারি খাতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় উৎসাহিত করছি।” “পাঁচ বছর আগে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল মাত্র আট লাখ। আজ সেই ছাত্র-ছাত্রীর সংখ্যা ২২ লাখ ছাড়িয়ে গেছে”, যোগ করেন তিনি। বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিআরইএন) মাধ্যমে দেশের সব বিশ্ববিদ্যালয়ে উচ্চগতির নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের কাজ শুরু হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ইতোমধ্যে ছয়টি বিশ্ববিদ্যালয়ে এ সংযোগ স্থাপিত হয়েছে। অবশিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোও আগামী এক বছরের মধ্যে নেটওয়ার্কের আওতায় আনা হবে।” উচ্চশিক্ষার সযোগ যাতে সবাই পায় সেজন্য সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মধ্যবিত্ত ও নি¤œবিত্ত পরিবারের ছেলে-মেয়েদের লেখাপড়ায় সহায়তার জন্য সরকার প্রধানমন্ত্রীর এডুকেশন ট্রাস্ট গঠন করেছে। এ তহবিলে এক হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য আতফুল হাই শিকদার বক্তব্য দেন। পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ অনুষদের ছাত্র বিভূতী ভূষণ শিকদার এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নাজিয়া নাফসিন নিজেদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পরকিল্পনামন্ত্রী এ কে খন্দকার, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেননসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/জেকে/১৭৪৫ ঘ.