২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে রাবিতে মানববন্ধন

কক্সবাজার ও চট্টগ্রামের সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন ও মৌন মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 08:37 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার ও চট্টগ্রামের সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন ও মৌন মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির উদ্যোগে সিনেট ভবনের সামনে থেকে একটি মৌন মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসেন বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষে হয়। এরপর সেখানে মানববন্ধন করে রাবি শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে এক সমাবেশে বৌদ্ধদের ওপর সাম্প্রদায়িক সন্ত্রাসের সঙ্গে জড়িতদের অবিলম্বে শাস্তি প্রদান ও বাস্তুহারা বৌদ্ধ পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানান বক্তারা। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির আহ্বায়ক ও প্রাণ রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক কমল ক্ষ্ণৃ বিশ্বাস, কনক কুমার পাঠক, এসএম আবু বক্কর, লিপিকা ঘোষ, সিদ্ধার্থ শঙ্কর, বিপুল চন্দ্র, সুবেদ চন্দ্র দেব শর্ম্মাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৪৩৫ ঘ.