চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে বিজিবি।
বুধবার সকালে উপজেলার মনোহরপুর সীমান্তে পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত দুলাল হোসেন (১৯) শিবগঞ্জ উপজেলার হাসানপুর গ্রামের আজাহার আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর আবু নাঈম জানান, সকাল ৬টার দিকে দুলালের লাশ উদ্ধার করা হয়। লাশটি হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি ছিল।
“স্থানীয় গরু ব্যবসায়ীদের অন্তর্দ্বন্দ্বের জেরে দুলাল খুন হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
দুলালের পরিবারের সদস্যদের উদ্ধৃত করে শিবগঞ্জ থানার উপ পরিদর্শক দুলাল উদ্দীন জানান, তিনদিন আগে গরু আনার জন্য বাড়ি থেকে বের হয়ে আ ফেরেনি দুলাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৩২৫ ঘ.
bdnews24