২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনির জন্য আইনবিদদের সেল গঠনের ঘোষণা

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচারে প্রয়োজনীয় আইনগত সহায়তা দিতে আইনবিদদের নিয়ে একটি সেল গঠনের ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং সম্মিলিত আইনজীবী পরিষদের আহবায়ক ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 05:35 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচারে প্রয়োজনীয় আইনগত সহায়তা দিতে আইনবিদদের নিয়ে একটি সেল গঠনের ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং সম্মিলিত আইনজীবী পরিষদের আহবায়ক ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে আইন বিষয়ক সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি দৈনিক ইত্তেফাকের আইন সংবিধান এবং নির্বাচন কমিশন বিষয়ক সম্পাদক সালেহ উদ্দিন এ ধরনের এক সেল গঠনের দাবি জানান। পরে ব্যারিস্টার আমীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ হত্যার বিচারে প্রয়োজনীয় সব ক্ষেত্রে এই সেলের পক্ষ থেকে আইনগত সহায়তা দেয়া হবে।” এ সেল গঠন করে কাজ শুরু করা হবে বলে জানান সরকার সমর্থক আইনজীবী পরিষদের এ নেতা। অনুষ্ঠানে আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ, বিচারপতি (অব.) মনসুরুল হক চৌধুরী, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান, দৈনিক নিউ এইজ সম্পদক নুরুল কবীরসহ শীর্ষ স্থানীয় অনেক সাংবাদিক এবং আইনজীবী উপস্থিত ছিলেন। গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএইচএ/এসইউ/২৩২৪ ঘ.