২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুর ওসি নজিবুলকে প্রত্যাহার

বৌদ্ধ বসতি ও মন্দিরে হামলা-অগ্নি সংযোগের ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ‘গাফিলতির’ অভিযোগের মধ্যেই কক্সবাজারের রামু থানার ওসি নজিবুল ইসলামকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 08:35 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

কক্সবাজার, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৌদ্ধ বসতি ও মন্দিরে হামলা-অগ্নি সংযোগের ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ‘গাফিলতির’ অভিযোগের মধ্যেই কক্সবাজারের রামু থানার ওসি নজিবুল ইসলামকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর মঙ্গলবার দুপুরে ওসিকে প্রত্যাহার করে নেয়ার বিষয়টি স্বীকার করেন। তবে এর কারণ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি। ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে শনিবার রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় র্র্ধমীয় উগ্রপন্থীরা। রাতভর হামলায় সাতটি বৌদ্ধ মন্দির, অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। এরপর উখিয়া ও টেকনাফ উপজেলায়ও বৌদ্ধসবতিতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন, স্থানীয় প্রশাসন ও পুলিশ সময়মতো তৎপর হলে ঘটনা এতো বড় হতে পারত না। স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর রোববার ঘটনাস্থল পরিদর্শনে গেলে তার কাছেও এ অভিযোগ তুরে ধরেন ভুক্তভোগীরা। ক্ষতিগ্রস্তদের অভিযোগ ও সার্বিক ঘটনা তদন্তে রোববার একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১৪৩০ ঘ.