রাঙামাটি, অক্টোবর ০২ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে বৌদ্ধবসতির ওপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার ‘রাঙামাটি ভিক্ষু সংঘ ও বৌদ্ধ জনসাধারণের’ ব্যানারে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে এ মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা।
স্মারকলিপিটি জেলা প্রশাসক গ্রহণ করেছেন বলে জানান পার্বত্য ভিক্ষু সংঘের জেলা শাখার সাধারণ সম্পাদক শুভদর্শী মহাথেরো।
মানববন্ধনে রাঙামাটির বিভিন্ন বৌদ্ধ মন্দিরের প্রধানসহ বৌদ্ধ স¤প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
পার্বত্য ভিক্ষু সংঘের জেলা শাখার সাধারণ সম্পাদক শুভদর্শী মহাথেরো, বৃহত্তর পার্বত্য জেলা বড়–য়া বৌদ্ধ সংস্থার সভাপতি ডা. নিহাররেন্দু তালুকদার, রাঙামাটি বড়–য়া কল্যাণ সমিতির সভাপতি ডা. সুপ্রিয় বড়–য়া প্রতিবাদে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এমএইচপি/১৩৩৭ ঘ.
bdnews24