২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবিরের লিফলেট ছাপানোয় ৪ জনের সাজা

রাজধানীর সিদ্ধেশ্বরীতে উস্কানিমূলক লিফলেট ছাপানোর জন্য ৪ জনকে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 04:41 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সিদ্ধেশ্বরীতে উস্কানিমূলক লিফলেট ছাপানোর জন্য ৪ জনকে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকালে ৬৮ সিদ্ধেশ্বরীর একটি ছাপাখানায় অভিযান চালিয়ে এ সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন, কাজী মশিউল আলম (৩৮), মাহবুবুল আলম মামুন (৩৯), কামরুজ্জামান চৌধুরী (৩৮) ও আরিফুজ্জামান খান (৪২)। এরা ওই ছাপাখানার পরিচালক বলে পুলিশ জানায়। রমনা থানার উপপরিদর্শক (এসআই) জাফর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ছাপাখানা থেকে ইসলামী ছাত্র শিবিরের নামে ছাপানো ২ লাখ লিফলেট উদ্ধার করা হয়। লিফলেটগুলোতে সরকার এর বিরুদ্ধে উস্কানিমূলক লেখা রয়েছে। লিফলেটগুলো ছাপানো কারণে চারজনের প্রত্যেককে ছয় মাস করে সাজা দেন ভ্রাম্যমান আদালতের হাকিম সেলিম রেজা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/২২৩৮ ঘ.