২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটিয়ায় হামলায় ঘটনায় গ্রেপ্তার ২৬

চট্টগ্রামের পটিয়া উপজেলায় হিন্দু ও বৌদ্ধ মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 06:53 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পটিয়া উপজেলায় হিন্দু ও বৌদ্ধ মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা সকলেই জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপ-ইয়ার্ডের শ্রমিক। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পটিয়া উপজেলার লাখাড়া এলাকায় জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ‘ওয়েস্টার্ন মেরিন শিপ-ইয়ার্ড ’ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শিপ-ইয়ার্ডের সিসি ক্যামারা দেখে তাদের সনাক্ত করা হয় বলেও ওসি জানান। ওসি জানান, গ্রেপ্তারকৃতদের অনেকেই ঘটনার সাথে জড়িত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। দুপুর ১২টার দিকে কয়েক’শ ধর্মীয় লোক মিছিল করে এসে লাখাড়া অভয় বৌদ্ধ বিহারে হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে। এ সময় তারা কোলাগাঁও রতœাংকুর বৌদ্ধ বিহার, কোলাগাঁও নবারুণ সংঘ দুর্গা মন্দির ও জেলে পাড়া মাতৃ মন্দিরে হামলা চালায়। অভয় বৌদ্ধ বিহারের প্রাচীন বৌদ্ধ মূর্তি ভাংচুর এবং নবারুণ সংঘ দুর্গা মন্দিরের দুর্গা প্রতিমায় অগ্নিসংযোগ করে তারা। এছাড়া, প্রতিটি মন্দিরে তারা বিভিন্ন মালামালে অগ্নিসংযোগ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এসইউ/০০৫০ ঘ.