২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে চেয়ারম্যানকে লক্ষ্য করে বোমা-গুলি নিক্ষেপ

ঝিনাইদহে সন্ত্রাসীদের হামলায় নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 03:46 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঝিনাইদহ, ৩১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে সন্ত্রাসীদের হামলায় নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার নলডাঙ্গা বাজারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহুল বিশ্বাসের কার্যালয়ে একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে বোমা ও গুলি ছোড়ে। এতে চেয়ারম্যান রুহুল বিশ্বাস ছাড়াও ইউপি সদস্য বেলাল হোসেন, এবাদত হোসেন, মিন্টু ও নূর ইসলাম আহত হন। রুহুল, বেলাল ও এবাদতকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপর আহত নুর ইসলামকে কালীগঞ্জ হাসপাতালে এবং মিন্টুকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) এজাজ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ত্রাসীদের বোমা হামলায় চার/পাঁচ জন আহত হয়েছে। দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে। চেয়ারম্যান রহুল বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি নলডাঙ্গা বাজারে নিজস্ব অফিসে বসে গল্প করছিলেন। রাত ৭টার দিকে একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে বোমা হামলা চালায় এবং গুলি বর্ষণ করে পালিয়ে যায়। তিনি জানান, সন্ত্রাসীরা কমপক্ষে ১০টি বোমা নিক্ষেপ ও কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। এতে তিনি সামান্য চোখে ও পায়ে আঘাত পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/২১৪৮ ঘ.