২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাই

সাভারের আশুলিয়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে মারধর করে অন্তত দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 01:34 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

সাভার, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে মারধর করে অন্তত দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম আহতের উদ্ধৃতি দিয়ে বলেন, মঙ্গলবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী সিরাজ উদ্দিন বেপারী আশুলিয়ার নয়ারহাট বাজারের মিতালী ওয়েল মিলের মালিক। আহত সিরাজউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা ১২টার দিকে জনতা ব্যাংকের নয়ারহাট শাখা থেকে টাকা তুলে মিলের দিকে যাওয়ার পথে নয়ারহাট বাসস্ট্যান্ডে পৌঁছালে একটি মাইক্রোবাসে করে আসা পাঁচ দুর্বৃত্ত আমাকে ঘিরে ধরে। তাদের পরনে কালো প্যান্ট, চোখে কালো চশমা, হাতে ওয়ারলেস সেট, হাতকড়া ও লাঠি ছিলো। গাড়ি থেকে নেমেই তারা বলতে থাকে- তোর নামে ডিবিতে মামলা আছে। তুই জাল টাকার ব্যবসা করিস। পরে হাতকড়া পরিয়ে আমাকে গাড়িতে তুলে চোখ বেঁধে ফেলে।” এক পর্যায়ে মারধর করা করে দুই লাখ টাকা ও মোবাইল থেকে সিম খুলে নিয়ে ধামরাইয়ের জয়পাড়া এলাকায় রাস্তায় তাকে দুর্বৃত্তরা ফেলে যায় বলে দাবি করেন সিরাজ। ওসি শেখ বদরুল আলম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৯৩৩ ঘ.