সিলেট, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় তিন পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো পাঁচ জন।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কোম্পানীগঞ্জ সড়কের পাড়–য়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক দোকানে ঢুকে পড়লে চাকায় পিষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকার সাজু মিয়া (৩৫)।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) নন্দন কান্তি ধর জানান, কোম্পানীগঞ্জমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাড়–য়া এলাকার একটি সেলুন ও পাশে থাকা খাবার হোটেলে ঢুকে পড়ে। এ সময় সেখানে থাকা ৭-৮ জন পাথর শ্রমিক আহত হন। গুরুতর আহত চারজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ৩ জন মারা যান ।
চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান ওসি।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৯০১ ঘ.
bdnews24