২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাধবপুরে কয়েল কারখানায় আগুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি কয়েল তৈরির কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 10:51 AM

Updated : 24 Aug 2022, 10:41 AM

হবিগঞ্জ, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি কয়েল তৈরির কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার জগদীশপুরে আর এ কে মসকপ্লাই বিডি প্রাইভেট লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানায় অগ্নি নির্বাপণ বাহিনী ও কারখানা কর্তৃপক্ষ। কারখানার ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টায় কারখানার ড্রায়ার থেকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে কয়েকটি মেশিন, যন্ত্রপাতি ও কয়েলের স্তূপ পুড়ে যায়। অগ্নি নির্বাপণ বাহিনীর মাধবপুর স্টেশন কর্মকর্তা আক্তারুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকা হতে পারে বলে ধারণা করছে অগ্নি নির্বাপণ বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৬৫০ ঘ.