২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণকারী শিক্ষকের যাবজ্জীবন

মাগুরায় পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করায় এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 10:34 AM

Updated : 24 Aug 2022, 10:41 AM

মাগুরা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরায় পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করায় এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডিত ভজন কুমার শিকদার ভাবনপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার বাড়ি গোপিনাথ গ্রামে। মঙ্গলবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক সত্যেন্দ্রনাথ ঘোষ এই মামলার রায় দেন। রায়ে ভজনকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অর্থ দিতে ব্যর্থ হলে তাকে আরো ছয় মাস কারাভোগ করতে হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রমেশ চন্দ্র সরকার জানান, ২০১১ সালের ১৩ জুলাই নিজ বাড়িতে প্রাইভেট পড়ানোর সময় শিক্ষক ভজন কুমার তার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে কৌশলে নির্জন কক্ষে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ১৬ জুলাই ওই ছাত্রীর মা বাদি হয়ে ভজন কুমারের বিরুদ্ধে মহম্মদপুর থানায় মামলা করেন। এর ২০ দিন পর ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ভজনকে গ্রেপ্তার করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৬৩৫ ঘ.