চট্টগ্রাম, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বায়েজীদ থানা এলাকায় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক তরুণের মৃত্যু হয়েছে।
বায়েজীদ থানাধীন কাঁঠালবাগান এলাকায় সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহত রাসেল (১৮) ফটিকছড়ি উপজেলার জাফরনগর এলাকার দেলা মিয়ার ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসঅইি) জহিরুল ইসলাম জানান, কাঁঠালবাগান এলাকার আজগর কলোনীর সামনে রাসেলকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
“গুরুতর আহত অবস্থায় রাসেলকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে সে মারা যায়। তার বুকে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।”
হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/কিউএইচ/আরএ/১৫০৭ ঘ.
bdnews24