২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শ্রমিকবাহী বাস পুকুরে, নিহত ২

গাজীপুর সদর উপজেলায় গার্মেন্ট শ্রমিকদের বহনকারী একটি বাস উল্টে পুকুরে পড়ে দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয় অন্তত ২৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 06:28 AM

Updated : 24 Aug 2022, 10:41 AM

গাজীপুর, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলায় গার্মেন্ট শ্রমিকদের বহনকারী একটি বাস উল্টে পুকুরে পড়ে দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয় অন্তত ২৫ জন। গাজীপুর সদরের চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন-অর-রশীদ জানান, মঙ্গলবার সকালে কাশিমপুর ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাসের সহকারী জালাল মিয়া (২৫) এবং পোশাক শ্রমিক মোমিনুল ইসলাম মঞ্জু (২০)। মঞ্জু কাশিমপুরের সারাবো এলাকার তাহমিনা নিটওয়্যার কারখানায় কাজ করতেন। তার বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার নবীনগর এলাকায়। এসআই হারুন জানান, বাসটি কোনাবাড়ি থেকে পোশাক শ্রমিকদের নিয়ে সারাবো এলাকার যাচ্ছিলো। সকাল পৌনে ৮টার দিকে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তাহমিনা নিটওয়্যার কারখানার সুপারভাইজার রাশেদুল এবং শ্রমিক রাশিদা, স্বপ্ন, মাসুদ, আমেনাসহ আহত অন্তত ২৫ জন স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে জানান হারুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১২২০ ঘ.