২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিলিভারের নতুন চেয়ারম্যান কামরান বকর

প্রথম বাংলাদেশী হিসেবে বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কোম্পানির নেপালের শীর্ষ কর্মকর্তা কামরান বকর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 02:00 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম বাংলাদেশী হিসেবে বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কোম্পানির নেপালের শীর্ষ কর্মকর্তা কামরান বকর। সোমবার ইউনিলিভার বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ ফেব্র“য়ারি থেকে কামরানের নিয়োগ কার্যকর হবে। ইউনিলিভার বাংলাদেশের বর্তমান চেয়ারম্যান ও এমডি রাকেশ মোহনের স্থলাভিষিক্ত হবেন বকর। রাকেশ ইউনিলিভার মালয়েশিয়া ও সিঙ্গাপুরের চেয়ারম্যান ও এমডি হিসেবে যোগ দেবেন। এর আগে ২০০৭ সালে প্রথম বাংলাদেশী হিসেবে যেকোনো ইউনিলিভার বিজনেস হেড নিযুক্ত হন কামরান। বিজ্ঞপ্তিতে বলা হয়, “ইউনিলিভার নেপাল এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কার্যকালে তিনি বিভিন্ন বাধাবিপত্তি অতিক্রম করে ৪ বছরের মধ্যে ব্যবসা দ্বিগুণ করেন।” বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট কামরান ব্যবসায় প্রশাসনে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি নেন। ১৯৯০ সালে তিনি ইউনিলিভার বাংলাদেশে যোগ দেন। বিভিন্ন সময়ে তিনি উৎপাদন, উন্নয়ন ও ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বিভাগের নানা দায়িত্বে কাজ করেন। এছাড়াও তিনি স্বল্পসময়ের জন্য সেন্ট্রাল এশিয়া ও মিডল ইষ্ট রিজিওনাল ইনোভেশন সেন্টারে কাজ করেন এবং পরবর্তীতে ১৯৯৭ সালে এ প্রতিষ্ঠানের টেকনিক্যাল ডিরেক্টর নিযুক্ত হন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। এতে আরো বলা হয়, ২০০২ সালে সাপ্লাই চেইন ডিরেক্টর হিসেবে নিয়োগ পাওয়ার পর প্ল্যানিং, প্রোকিওরমেন্ট এবং ডিস্ট্রিবিউশনসহ অন্যান্য ক্ষেত্রেও দায়িত্ব পালন করেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি এক সন্তানের জনক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/জিএনএ/১৯৫৬ ঘ.