২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিকের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহত বোদা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম মারা গেছেন। শনিবার তিনি দুর্ঘটনায় আহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 01:20 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

পঞ্চগড়, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় আহত বোদা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম মারা গেছেন। শনিবার তিনি দুর্ঘটনায় আহত হন। সোমবার বিকালে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম। খোরশেদ (৪৮) দৈনিক জনতার বোদা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পেশাগত দায়িত্ব পালন শেষে শনিবার রাতে খোরশেদ সাকোয়া থেকে উপজেলা সদরে ফিরছিলেন। পথে সিপাহী পাড়ায় একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে তিনি মাথায় আঘাত পান। রাতেই তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু জ্ঞান না ফেরায় রোববার সকালে তাকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯১৮ ঘ.