ঝিনাইদহ, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলাকায় আদিপত্য বিস্তারের দ্বন্দ্বের কারণে ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন। আহত হন আরো একজন।
সেমাবার দুপুরে কালীশঙ্করপুর গ্রামে এ হামলায় নিহত জাহাঙ্গীর হোসেন (৩০) ওই গ্রামের জবেদ আলী ম-লের ছেলে। আহত আরিফুল ইসলামকে মুমূর্ষু অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর এলাকায় বেশ কয়েকটি বাড়িঘরে ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগ হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
হরিণাকু-ু থানার ওসি আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভায়না ইউনিয়নের কালীশঙ্করপুর গ্রামে আমজাদ হোসেন ওরফে সন্তোষ মন্ডল ও সমির মন্ডলের মধ্যে দলাদলি চলে আসছিল। কয়েকদিন আগে মাঠ থকে আমজাদ হোসেন গ্রুপের রইচ মাস্টারের একটি শ্যালো মেশিন চুরি হয়। এ কাজ প্রতিপক্ষ সমির মন্ডল গ্রুপের লোকজন করেছে বলে তিনি অভিযোগ করেন।
এ নিয়ে রোববার দু’পক্ষের মধ্যে সংঘর্ষও হয়। এর জেরে সোমবার দুপুরে তারা আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় সমির গ্রুপের জাহাঙ্গীর হোসেন ও আরিফুল ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকা থেকে বাড়ি ফেরার সময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। দুজনকে তারা মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর হোসেন নিহত হন।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, এ হত্যাকা-ের পর কালীশঙ্করপুর গ্রামে আমজাদ হোসেন, কুতুব উদ্দিন, রবিউল ইসলাম, মনিরুল ইসলাম, আমিরুল ইসলাম, নজরুল ইসলাম, আবুল কাশেম ও ইউনুস আলীর বাড়িসহ বেশ কয়েকটি বাড়িতে ভাংচুর ও লুটপাট চালানো হয়। তারা ১৩টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
অতিরিক্ত পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, তিনটি স্পটে আগুন দেওয়া হয়েছে। ঝিনাইদহ থেকে দমকল বাহিনী গিয়ে আগুন নেভায়।
এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হযেছে। এখন পরিস্থিতি শান্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০৮ ঘ.
bdnews24