২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে হত্যা মামলার আসামি খুন

ময়মনসিংহ সদরের বাইপাস সড়ক থেকে হত্যা মামলার আসামির জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 12:09 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ময়মনসিংহ , জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ সদরের বাইপাস সড়ক থেকে হত্যা মামলার আসামির জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ভাটি বাড়েরা গ্রামে কামরুজ্জামান পালোয়ানের (৪০) লাশ পাওয়া যায়। তার বাড়ি গফরগাঁও উপজেলার উজানতলী গ্রামে। গফরগাঁও থানার ওসি মো. ওমর ফারুক জানান, দুর্বৃত্তরা কামরুজ্জামানকে জবাই করে বাইপাস সড়কের পাশে ফেলে যায়। ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি গোলাম সারোয়ার জানান, কামরুজ্জামান গফরগাঁও থেকে নির্বাচিত সাংসদের সাবেক এপিএস ইলিয়াস হত্যা মামলার প্রধান আসামি। তার বিরুদ্ধে ২টি হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮০০ ঘ.