বাগেরহাট, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের চিতলমারীতে ধর্ষণের অভিযোগে এক কলেজছাত্রী মামলা করেছেন।
ওই ছাত্রীর অভিযোগ, সোমবার ভোররাতে উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের মুন্সিপাড়ায় তিনি গণধর্ষণের শিকার হয়েছেন।
তিনি জানান, জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরেই তাদের বিরোধ চলে আসছে। এরই জের ধরে কলেজে যাতায়াতের পথে গ্রামের প্রতিবেশি ওবায়দুল ফকির (৩৫) প্রায়ই তাকে উত্যক্ত করতো। সোমবার ভোরে ওবায়দুল ফকির, আবু বক্কর (২৭) এবং মফিজ (২৫) তাকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
চিতলমারী থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আসামিদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৫০২ ঘ.
bdnews24