২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে নিহত

বঙ্গোপসাগরে প্রতিমা বিসর্জন দিয়ে বাড়ি ফেরার পথে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও সাত জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 05:30 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

চট্টগ্রাম, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে প্রতিমা বিসর্জন দিয়ে বাড়ি ফেরার পথে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও সাত জন আহত হয়েছে। নিহত রাজু শীল (২২) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) কর্মচারী কলোনির বাসিন্দা। রোববার বিকাল ৫টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় দুর্ঘটনায় তার মৃত্যু হয় বলে পুলিশ জানায়। আহতরা হলেন- কণিকা রাণী (২৩), রাজু (২৬), জয় (২৫), শান্ত পাল (১৫), দিদারুল আলম (১৮), পলাশ (১৮) ও মিতা দাশ (১৬)। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুুলিশ ফাঁড়ির নায়েক কিরণ চন্দ্র রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগের দিন চমেক কর্মচারী কলোনিতে সরস্বতী পূজা শেষে রোববার বিকালে একটি ট্রাকে করে পতেঙ্গায় বঙ্গোপসাগরে প্রতিমা বিসর্জন দিতে যায়। প্রতিমা বিসর্জন শেষে ফেরার পথে কাটগড় মোড় এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে রাজুর মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এএইচ/২৩২৭ ঘ.