২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তৎকালীন ওসিসহ ৬ জনের জামিন বাতিল

গোপালগঞ্জে ছাত্রলীগ নেতা তুষার হত্যা মামলায় সাবেক সাংসদ এমএইচ খান মঞ্জু ও সদর থানার তৎকালীন ওসিসহ ছয় জনের জামিন বাতিল করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 06:08 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

গোপালগঞ্জ, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে ছাত্রলীগ নেতা তুষার হত্যা মামলায় সাবেক সাংসদ এমএইচ খান মঞ্জু ও সদর থানার তৎকালীন ওসিসহ ছয় জনের জামিন বাতিল করেছে আদালত। রোববার গোপালগঞ্জে জেলা ও দায়রা জজ খোন্দকার কামালউজ্জামান এ আদেশ দেন। জামিন বতিল হয়েছে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএইচ খান মঞ্জু, সদর উপজেলার তৎকালীন ওসি মো. আইয়োব, লতিফপুর ইউপির সাবেক চেয়ারম্যান জাফর হোসেন কালু মোল্ল¬া, তার ভাই আলিমুজ্জামান মোল্লা, সেলিম মোল্ল¬া ও ব্যবসায়ী অহিদ মোল্ল¬ার। মঞ্জু খানসহ ৫ আসামি আদালতে হাজির থাকলেও গোপালগঞ্জ সদর থানার তৎকালীন ওসিসহ আইয়োব পলাতক রয়েছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মনসুর আলীর অভিযোগ, রাজনৈতিকভাবে ঘায়েল করতে বিএনপি নেতা মঞ্জুসহ অন্যাদের তুষার হত্যা মামলায় আসামি করা হয়েছে। মামলার নথি থেকে জানা যায়, ২০০৪ সালের ৩১ জুলাই গোপালগঞ্জ শহরে মটর শ্রমিকদের ধর্মঘটকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত শ্রমিকদের দু’ গ্র“পের সংঘর্ষের সময় গোপালগঞ্জে জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি রাকিব হোসেন তুষার পুলিশের গুলিতে নিহত হন। এ ঘটনায় জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এইচ খান মঞ্জু, সদর থানার তৎকালীন ওসি মো. আইয়োবসহ ৪৮ জনের বিরুদ্ধে গত বছরের ২২ জুলাই অভিযোগপত্র দাখিল করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩৫৫ ঘ.