২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী গ্রেপ্তার

টঙ্গীর আউচপাড়ায় স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 04:55 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

গাজীপুর, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েডন্টিফোর ডটকম)- টঙ্গীর আউচপাড়ায় স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে আউচপাড়ার ভাড়া বাসা থেকে আব্দুল হান্নান (২৬) নামের ওই পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। রাতেই টঙ্গী এলাকা থেকে স্ত্রী নাজমা আক্তারকে (২০) গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোনোয়ার হোসেন বলেন, নিহতের বড় ভাই রাতেই দুইজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তারপরই নাজমাকে গ্রেপ্তার করা হয়। “অন্য ব্যক্তির সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে,” বলেন তিনি। হান্নান সিরাজগঞ্জের একডালা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। তিনি ভিয়েলা টেক্স নামের পোশাক কারখানায় কাজ করতেন এবং আউচপাড় একটি বাড়িতে ভাড়া থাকতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২৪২ ঘ.