২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে গৃহবধুকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 04:12 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

মুন্সীগঞ্জ, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে কুচিয়ামোড়া গ্রামে নিজ ঘরে খুন হন কুয়েত প্রবাসীমো. সফিউদ্দিনের স্ত্রী জাহানারা বেগম (৩৮)। জাহানারা স্বামীর বাড়িতেই বসবাস করতেন। তিন সন্তান ছাড়াও এক ননাস (স্বামীর বড় বোন) সঙ্গে থাকতেন। সিরাজদিখান থানার ওসি শেখ মাহবুবুর রহমান বলেন, ৬ষ্ঠ শ্রেণিতে পড়–য়া মেয়ে সায়মাকে নিয়ে বেলা ১০টার পরে স্কুলে যান ননাস চন্দ্র বানু (৬০)। এছাড়া দুই ছেলে জাহান শরীফ (২০) ও রনি (১৪) কাজে বেরিয়ে যান। এরইমধ্যে বেলা ১১টা থেকে ১২টার মধ্যে কোনো এক সময় শয়নকক্ষে দুস্কৃতকারীরা জাহানারাকে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছোরা উদ্ধার করা হলেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের ভাই সোহরাব শেখ সিরাজদিখান থানায় হত্যা মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২২০৭ ঘ.