২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় যুবকের লাশ উদ্ধার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 03:51 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

গাইবান্ধা, ২৯ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে নাচনী ঘঘোয়া গ্রামে মানিক রবিদাস (৩০) নামের ওই যুবকের লাশ পাওয়া যায়। মানিক রংপুরের পীরগাছা উপজেলার তেয়ানী মনিরাম গ্রামের বাসিন্দা। সুন্দরগঞ্জ থানার ওসি এস এম ফারুক হোসেন বলেন, মানিক শনিবার সুন্দরগঞ্জের মীরগঞ্জহাটে এসেছিলেন। এরপর বাড়ি ফেরেননি। সকালে স্থানীয়দের দেওয়া সংবাদ পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহতের মাথা, বুক ও বামহাতে আঘাতের চিহ্ন ছিল এবং লুঙ্গি দিয়ে গলা বাঁধা ছিল বলে জানান তিনি। “ধারণা করা হচ্ছে দূর্বৃত্তরা তাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে গেছে,” বলেন ওসি। নিহতের চাচা মুললাল রবিদাস থানায় একটি মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১৪৬ ঘ.