২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাবিলদারের কপালে আসামির ঘুষি

চট্টগ্রামে আদালতের হাজতখানায় আসামিকে তল্লাশির সময় তার ঘুষিতে এক হাবিলদার আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 02:06 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

চট্টগ্রাম, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে আদালতের হাজতখানায় আসামিকে তল্লাশির সময় তার ঘুষিতে এক হাবিলদার আহত হয়েছেন। আহত হাসান শহীদ আদালত পুলিশের হাবিলদার। তার কপালে তিনটি সেলাই দেওয়া হয়েছে। রোববার দুপুর আড়াইটায় চট্টগ্রাম আদালত ভবন হাজতখানায় বায়েজিদ থানার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি নজির আহম্মদের (৫০) ঘুষিতে শহীদের কপাল ফেটে যায় বলে আদালত পুলিশ পরিদর্শক প্রশান্ত কুমার পাল জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাবিলদার হাসান হাজতখানায় নজিরের শরীর তল্লাশি করে পাঁচ পুরিয়া গাঁজা পায়। এসময় নজির হাবিলদারের কপাল বরাবর ঘুষি মারে। “এতে হাসানের কপাল ফেটে যায়। রক্তপাত ঠেকাতে তিনটি সেলাই দেওয়া হয়েছে।” এ ঘটনায় আদালত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রণব কুমার চৌধুরী বাদি হয়ে একটি মামলা করেছেন বলে জানান কোতোয়ালী থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই ইকবাল হোসেন । আসামি নজির আহম্মদকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/২০০৫ ঘ.