২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খেজুরের রস খাওয়ায় বিবাদ, যুবক খুন

খেজুরের রস খাওয়া নিয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় দুই যুবকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 01:00 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

বাংলাদেশ/ আদার টপ বিএন- চুয়াডাঙ্গা, ২৯ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খেজুরের রস খাওয়া নিয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় দুই যুবকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। রোববার দুপুরে সুটিয়া গ্রামে এ ঘটনায় নিহত আশাদুল হক আশা (২৮) ওই গ্রামের কামার পাড়ার আকবুল হোসেনের ছেলে। এ হত্যার অভিযোগে পুলিশ একই গ্রামের বাগদি পাড়ার মফিজুল এলাহি ওরফে সুনু মণ্ডলের ছেলে ওয়াসিমকে (৩০) গ্রেপ্তার করেছে। আহত ওয়াসিমকে পুলিশ প্রহরায় জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। জীবননগর থানার ওসি জিজি বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকসকে বলেন, আশাদের খেজুর গাছ থেকে ওয়াসিম রস খেয়েছে এমন অভিযোগে দুপুর ১টার দিকে আশা ও ওয়াসিমের (৩০) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে একে অপরকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন। গলা ও শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাতে ঘটনাস্থলে আশা নিহত হন। আহত হন ওয়াসিমও। ওসি আরো বলেন, আশার লাশ থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮৪০ ঘ.