২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুনারুঘাটে ইউপি সদস্য খুন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নলুয়া চা বাগানের দুলকি বিল থেকে এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 09:35 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

হবিগঞ্জ, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নলুয়া চা বাগানের দুলকি বিল থেকে এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সোনাই মিয়ার (৪০) রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। তিনি গাজীপুর ইউপি’র ৮ নং ওয়ার্ডের সদস্য ছিলেন। চুনারুঘাট থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, শনিবার রাত ১০টায় স্থানীয় সাদ্দাম বাজারের ধান-চাউলের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফেরার পথে সোনাই মিয়া নিখোঁজ হন। রোববার দুপুরে স্থানীয় লোকজন দুলকি বিলে সোনাই মিয়ার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। মাথায় আঘাত করে তাকে খুন করা হয়েছে বলে জানান ওসি মাহবুব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৫৩০ ঘ.