২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2012, 10:43 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১১ টায় হাসনাবাদ এলাকায় বুড়িগঙ্গা নদীতে ভাসমান লাশটি পাওয়া যায় বলে পুলিশ জানায়। যুবকটির পরিচয় যাওয়া যায়নি। তার আনুমানিক বয়স বত্রিশ। পরনে ছিল চেক শার্ট, শরীরের নিচের অংশে কোন পোশাক পাওয়া যায়নি। দক্ষিণ কেরানীগঞ্জ থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) মানিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশটি পাঁচ-ছয় দিন আগের। শরীরে প্রায় প্রচন ধরেছে। তাই মৃত্যুর কারণ বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৬২৭ ঘ.