২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই ডাকাত গ্রেপ্তার

নগরীর স্টেশন রোড ও চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তিনটি বন্দুকসহ ডাকাত দলের দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2012, 10:25 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

চট্টগ্রাম, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর স্টেশন রোড ও চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তিনটি বন্দুকসহ ডাকাত দলের দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- কুমিল্লার মুরাদনগর থানার চাইল্যাকান্দি গ্রামের চান মিয়ার ছেলে শাহ আলম (৩৪) এবং তার সহযোগী বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ গ্রামের মো. ইউসুফ ওরফে ইলিয়াছ (৩০)। পুলিশ জানায়, নগরীর স্টেশন রোড ও চান্দগাঁও এলাকার বরিশাল কলোনিতে শুক্রবার ভোর রাত থেকে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তিনটি দেশীয় বন্দুক, পাঁচ রাউন্ড বন্দুকের কার্তুজ, তিনটি চাপাতি ও একটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়। কোতোয়ালি জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মাহমুদ শনিবার সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারকৃতরা নগরীর বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনার সঙ্গে যুক্ত। ইউসুফের বিরুদ্ধে চারটি ডাকাতি ও ছিনতাই মামলা রয়েছে। একটি অস্ত্র মামলায় ২২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি তিনি। গত বছরের ৩ নভেম্বর নগরীর রেলওয়ে সিআরবি কাঠের বাংলোর নিচে ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জামসহ শাহ আলমের ছয় সহযোগীকে পুলিশ গ্রেপ্তার করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৬২২ ঘ.