২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গজারি বনে তরুণীর জবাই করা লাশ

গাজীপুর সদর উপজেলার গজারি বন থেকে অজ্ঞাতনামা এক তরুণীর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2012, 09:45 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

গাজীপুর, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার গজারি বন থেকে অজ্ঞাতনামা এক তরুণীর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুমারখাদা এলাকায় বনের ভেতর থেকে তরুণীর (২৫) লাশ উদ্ধার করা হয় বলে জানান জয়দেবপুরের হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ মো. আজহারুল ইসলাম। শ্যামলা বর্ণের তরুণীর পরনে মেরুন সালোয়ার-কামিজ, খয়েরি জুতা ও নেভি ব্লু মোজা ছিল। রাতে হত্যার পর লাশ বনে ফেলে রাখা হয়ে বলে পুলিশ ধারণা করছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫৪৪ ঘ.