২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেবিদ্বারে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

কুমিল্লার দেবিদ্বারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রীসহ দুই জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় ট্রাকের চালকসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2012, 06:26 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

কুমিল্লা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার দেবিদ্বারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রীসহ দুই জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় ট্রাকের চালকসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। দেবিদ্বার থানার ওসি স্বপন কুমার নাথ জানান, শনিবার সকাল সোয়া ১০টার দিকে কুমিল্লা-কোম্পানীগঞ্জ সড়কের কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি জানান, কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী জনতা পরিবহনের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আনুমানিক ১৭ বছর বয়সী এক কলেজ ছাত্রী এবং বাসের চালক কালাম (৩২) ঘটনাস্থলেই মারা যান। ট্রাকের চালকসহ বাসের ২৫ যাত্রীকে আহত অবস্থায় স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১২১০ ঘ.