২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানীর তেজগাঁও রেল স্টেশনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2012, 06:00 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও রেল স্টেশনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোজাম্মেল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকালে তেজগাঁও রেল স্টেশনে একটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মাথায় আঘাত পান ওই নারী। শাহজাহান নামের এক ব্যক্তি সকাল সোয়া ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেলে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে বলে মোজাম্মেল হক জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরআরডি/১১৫০ ঘ.