২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার খুনিদের কঠোর শাস্তি চান নাজলী কিবরিয়া

বাবার খুনিদের সনাক্ত করে কঠোর শাস্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার প্রবাসী মেয়ে নাজলী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2012, 05:15 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

আনসার লাবলু নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্ক, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাবার খুনিদের সনাক্ত করে কঠোর শাস্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার প্রবাসী মেয়ে নাজলী কিবরিয়া। কিবরিয়ার সপ্তম মৃত্যুবার্ষিকীতে শুক্রবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্তমান সরকার আমার বাবার হত্যা মামলার তদন্ত নতুন করে শুরুর পদক্ষেপ নিয়েছে। আশা করছি, তা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং সত্যিকারের ঘাতকরা বিচারে সোপর্দ হবে।” এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হলে ভবিষ্যতে রাজনৈতিক হত্যাকাণ্ডের আশঙ্কা কমে যাবে বলে মনে করেন বোস্টন ইউনিভার্সিটির সমাজ বিজ্ঞানের অধ্যাপক নাজলী। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে এক রাজনৈতিক সভায় গ্রেনেড হামলায় নিহত হন আওয়ামী লীগ নেতা কিবরিয়া। নাজলী তার মা আসমা কিবরিয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি জানান, তার মা আসমা কিবরিয়া চিকিৎসার জন্য কিছুদিন আগেই বস্টন এসেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩১৫ ঘ.