২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঘোড়াশালে স্কুল ছাত্রী খুন

নরসিংদীর ঘোড়াশালে এক স্কুল ছাত্রীকে খুন করেছে দুর্বৃত্তরা। তারা ঘরের মালামালও নিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2012, 02:25 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

নরসিংদী, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর ঘোড়াশালে এক স্কুল ছাত্রীকে খুন করেছে দুর্বৃত্তরা। তারা ঘরের মালামালও নিয়ে গেছে। বৃহস্পতিবার রাতে ঘোড়াশাল সার কারখানার স্টাফ কোয়ার্টারের ই-২ নম্বর বাসায় খুন হয় আদিবা (১৪)। ওই সময় তার বাবা-মা বাসায় ছিলেন না। আদিবা ঘোড়াশাল সারকারখানা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। পলাশ থানার ওসি আতিকুর রহমান খান বলেন, আদিবাকে বাথরুমে নিয়ে জবাই করে ঘরে থাকা মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্দার করে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, ঘটনার সময় আদিবার বাবা নিজের ঔষধের দোকানে ছিলেন। মা ছিলেন পাশের বাসায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২০ ঘ.