নড়াইল, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষক দল ও শ্রমিক দল একই স্থানে সমাবেশ ডাকায় নড়াইলের কালিয়া পৌর এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক আহমদ জানান, শুক্রবার সকাল ৮ থেকে রাত ৮টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।
তিনি বলেন, “কৃষক দল ও শ্রমিক দল শুক্রবার কালিয়া পৌরসভা এলাকার হাইস্কুল রোডে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ ডেকেছে। একই স্থানে দুটি সংগঠন কর্মসূচি দেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পৌর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।”
এই নিষেধাজ্ঞার কারণে কৃষক দল ও শ্রমিক দলের অনুষ্ঠান হতে পারেনি বলে স্থানীয় নেতাকর্মীরা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৬২০ ঘ.
bdnews24