২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাংশায় অস্ত্রসহ চরমপন্থী গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশার হাবাসপুর ইউনিয়নে অস্ত্রসহ এক চরমপন্থী দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2012, 10:16 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

রাজবাড়ী, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর পাংশার হাবাসপুর ইউনিয়নে অস্ত্রসহ এক চরমপন্থী দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইউনিয়নের চরআফড়া গ্রামের স্লুইচগেট এলাকা থেকে বৃহস্পতিবার মাঝরাতে নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকার) সদস্য মোশারফ হোসেনকে (৩২) গ্রেপ্তার করা হয়। তার বাড়ি পাবনার সুজানগরে। মোশারফের বিরুদ্ধে পাবনার সুজানগর থানায় একাধিক মামলা রয়েছে। পাংশা থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোশারফের বাড়ি পাবনার সুজানগর হলেও পাংশার আফড়ায় তার শ্বশুরবাড়ি। আফড়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে- এমন খবর পেয়ে বৃহস্পতিবার রাত ১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মোশারফের কাছ থেকে ১টি দেশী বন্দুক, ২টি কার্তুজ, ২টি রাইফেলের গুলি উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৬১৮ ঘ.