২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে এক যুবককে জবাই

মাদারীপুরের শিবচর পৌর এলাকায় এক যুবককে জবাই করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2012, 10:16 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

মাদারীপুর, জানুয়ারি ২৭, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর পৌর এলাকায় এক যুবককে জবাই করেছে দুর্বৃত্তরা। নিহত বুলবুল মিয়া (৩০) ভাড়ায় মটরসাইকেল চালাতেন। তার বাড়ি রাজৈর উপজেলার নরেরকান্দি গ্রামে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “বৃহস্পতিবার রাত ৯টার দিকে শিবচরের গুয়াতলা এলাকায় একদল দুর্বৃত্ত বুলবুলকে জবাই করে হত্যা করে। তারপর তারা একটি গলির মধ্যে লাশ ফেলে চলে যায়।” ওসি জানান, পূর্ব শত্র“তার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে’। এ ব্যাপারে শিবচর থানায় একটি হত্যা মামলা করা হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৬১৪ ঘ.