২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের অভিযোগে ৩ কনস্টেবল ক্লোজ

মোবাইলে প্রেমের ফাঁদে ফেলে সিলেটের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সিরাজগঞ্জের তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2012, 10:15 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

সিরাজগঞ্জ, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইলে প্রেমের ফাঁদে ফেলে সিলেটের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সিরাজগঞ্জের তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এরা হলেন- কনস্টেবল আব্দুর রশিদ, এমদাদ হোসেন ও সোহবার আলী। এ ঘটনায় সহকারী পুলিশ সুপার (সদরদপ্তর) কালাই লাল সরকারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন ও সিরাজগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, গোয়েন্দা পুলিশের পরিদর্শক বিমান কুমার দাস ও পুলিশ লাইনের রিজার্ভ পরিদর্শক মতিউর রহমান। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন কর্মকর্তা জানান, আব্দুর রশিদের অনুরোধে তার মোবাইল প্রেমিকা সিলেট থেকে ২৪ জানুয়ারি সিরাজগঞ্জ আসেন। পরে তাকে অভিযুক্ত তিন কনস্টেবল পালক্রমে ধর্ষণ করেন। এ ঘটনা জানাজানি হওয়ার পর সিরাজগঞ্জ পুলিশ সুপার মোশারফ হোসেনের নির্দেশে ২৬ জানুয়ারি অভিযুক্তদের পুলিশ লাইনে প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন ও থানায় সাধারণ ডায়েরি করা হয়। তদন্ত কমিটির প্রধান কালাই লাল সরকার জানান, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৬১০ ঘ.