২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ আ.লীগ নেতা আটক

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে ১০ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2012, 09:40 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

সিরাজগঞ্জ, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে ১০ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে আব্দুল লতিফ টাইগারকে (৪০) আটক করা হয়। তিনি চৌহালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। চৌহালী থানার ওসি ওমর ফারুক জানান, উপজেলার বাগুটিয়া ইউনিয়নের চরসলিমাবাদ গ্রামে নিজ বাড়িতে টাইগার লতিফ দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ফেন্সিডিলের ব্যবসা করে আসছিলেন। তবে তাকে হাতেনাতে ধরা যাচ্ছিলো না। বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শুক্রবার সকালে টাইগার লতিফকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. মোকদম আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৫৩৫ ঘ.