২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যুটার শারমিনকে স্পন্সর করছে জিফোরএস

বাংলাদেশ জাতীয় শ্যুটিং দলের সদস্য শারমিন আখতারকে আর্থিক সহায়তা দেবে ব্রিটিশ নিরাপত্তাসেবা দাতা প্রতিষ্ঠান জিফোরএস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2012, 05:56 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ জাতীয় শ্যুটিং দলের সদস্য শারমিন আখতারকে আর্থিক সহায়তা দেবে ব্রিটিশ নিরাপত্তাসেবা দাতা প্রতিষ্ঠান জিফোরএস। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রিটিশ হাই কমিশন জানায়, ‘জিফোরএস ফোরটিন’ কর্মসূচির আওতায় শারমিনসহ ১৪ জন অ্যাথলেটকে পৃষ্ঠপোষকতা দেবে প্রতিষ্ঠানটি। ১২ বছর বয়সে শ্যুটিংয়ে আসা শারমিন ২০০৩ সাল থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। ২০০৭ সালে ব্রিটেনে শুরু হওয়া জিফোরএস’র এ কর্মসূচির আওতায় প্রশিক্ষণ ও সরঞ্জাম কেনার জন্য আর্থিক সহায়তা পাবেন তিনি। আগামী ২৭ জুলাই থেকে ১২ অগাস্ট লন্ডনে অলিম্পিক গেমস ২০১২ শুরু হবে। আর প্যারা অলিম্পিক হবে ২৯ অগাস্ট থেকে ৯ সেপ্টেম্বর। বিশ্বের শীর্ষস্থানীয় নিরাপত্তা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান জিফোরএস বিশ্বের ১২৫টির বেশি দেশে কার্যক্রম পরিচালনা করে। ১২ লাখ কর্মীর এ প্রতিষ্ঠানের আয় বছরে এক হাজার ছয়শ কোটি পাউন্ড। ১৯৯৮ সালে বাংলাদেশে কাজ শুরু করে জিফোরএস। দেশজুরে এই প্রতিষ্ঠানে ১২ হাজারের বেশি কর্মী রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২৩৪৩ ঘ.