২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোবিন্দগঞ্জের পল্লীতে পিরানহা চাষ

গাইবান্ধার গোবিন্দগঞ্জের একটি গ্রামে ৩৫ মন পিরানহা মাছ আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2012, 02:44 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

গাইবান্ধা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জের একটি গ্রামে ৩৫ মন পিরানহা মাছ আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। মানুষখোকো হিসেবে পরিচিত এই মাছ চাষ ও বিক্রি দেশের আইনে অপরাধ হওয়ায় তা আটক করা হয়েছে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী হাকিম আব্দুল ওয়াহেদ। বৃহস্পতিবার বিকালে শিহিপুর গ্রাম থেকে মাছগুলো আটকের পর সেগুলো সন্ধ্যায় দুস্থ ও এতিমদের মধ্যে বিতরণ করা হয়। আব্দুল ওয়াহেদ জানান, পুকুর থেকে ধরে বাজারে পাঠানোর সময় মাছগুলো আটক করা হয়। অভিযান টের পেয়ে পুকুরের মালিক আগেই পালিয়ে যান। তবে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে বলে ইউএনও জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/২০৪০ ঘ.