২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১১ দোকানকে জরিমানা

ভেজাল বিরোধী অভিযানে চট্টগ্রামে ১১টি দোকানকে ১ লাখ এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2012, 01:16 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

চট্টগ্রাম, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভেজাল বিরোধী অভিযানে চট্টগ্রামে ১১টি দোকানকে ১ লাখ এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত খুলশী থানার বিভিন্ন এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক জুবায়ের আহমেদ এ অভিযান চালান। অভিযানে সহায়তা করে র‌্যাবের একটি দল। জুবায়ের আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ ও পরিবেশন, পণ্যের প্যাকেটে মূল্য না থাকা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে এ জরিমানা করা হয়। দোকানগুলো হল- ইস্পাহানি এলাকায় রস মিষ্টি ঘর, হাইওয়ে মিষ্টি ঘর, শাহীন হোটেল, নুর উদ্দিন স্টোর, প্রিন্স বেকারি, হোটেল প্রিন্স, লালখান বাজারে মা ডিপার্টমেন্টাল স্টোর, সাহাবউদ্দিন ডিপার্টমেন্টাল স্টোর, রেনোপিস ডিপার্টমেন্টাল স্টোর, টিভিসি ডিপার্টমেন্টাল স্টোর, এবং একটি মাংসের দোকান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/আরএ/১৯১৩ ঘ.