নারায়ণগঞ্জ, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকার মানুষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
তার পরনে ছিলো সবুজ রঙের টি-শার্ট ও চকোলেট রঙের প্যান্ট। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছে।
এর আগে বুধবার দুপুরে ফতুল্লার কাশিপুর এলাকায় একটি খালের পাড় থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/১৯০০ ঘ.
bdnews24