২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারীর গুলিতে এক ব্যক্তির মৃত্যু

টাকা ছিনিয়ে নিতে না পেরে বেনাপোলে দিনেদুপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের এক গাড়ি চালককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2012, 11:20 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

বেনাপোল (যশোর), জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাকা ছিনিয়ে নিতে না পেরে বেনাপোলে দিনেদুপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের এক গাড়ি চালককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বেনাপোলের প্রাইভেট স্ট্যান্ডে বৃহস্পতিবার দুপুরে গাড়িচালক ফারুক হোসেনকে বুকে গুলি করে হত্যা করা হয়। ফারুক (৩৫) যশোরের ঝিকরগাছা উপজেলার কৃঞ্চনগর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। তিনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বেনাপোল শাখায় কর্মরত ছিলেন। বেনাপোল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপক আবির হোসেন সাংবাদিকদের জানান, টাকা নিয়ে অফিসে যাওয়ার সময় সন্ত্রাসীরা গুলি করে ফারুকের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় গাড়িতে থাকা অপর কর্মচারী দুলাল টাকার ব্যাগ নিয়ে দৌড়ে পাশের একটি অফিসে ঢুকে পড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনজন লোক মটরসাইকেলে এসে অস্ত্রের মুখে ফারুকের কাছ থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু টাকা ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে সন্ত্রাসীরা তার বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ফারুককে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে জানান দুলাল। বেনাপোল থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৭১৫ ঘ.