২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বসেরা একশ এনজিওর মধ্যে ব্র্যাক চতুর্থ

সুইজারল্যান্ডের সাময়িকী ‘দ্য গ্লোবাল জার্নাল’র বিচারে বিশ্বের একশটি সেরা এনজিওর তালিকায় চতুর্থ স্থান পেয়েছে বাংলাদেশের ব্র্যাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2012, 10:53 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুইজারল্যান্ডের সাময়িকী ‘দ্য গ্লোবাল জার্নাল’র বিচারে বিশ্বের একশটি সেরা এনজিওর তালিকায় চতুর্থ স্থান পেয়েছে বাংলাদেশের ব্র্যাক। সাময়িকীটির জানুয়ারি-ফেব্র“য়ারি সংখ্যায় বাছাই করা ১০০ এনজিও’র নাম প্রকাশ করা হয়েছে। এতে প্রথম স্থানটি নিয়েছে যুক্তরাষ্ট্রের উইকিমিডিয়া ফাউন্ডেশন। ব্র্যাকের আগে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের পার্টনারস ইন হেলথ এবং যুক্তরাজ্যের অক্সফাম। এই তালিকায় বাংলাদেশের এনজিও আশা ৩২তম স্থানে রয়েছে। দ্য গ্লোবাল জার্নালের তালিকায় স্থান পাওয়ায় ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, “বিশ্বজুড়ে প্রচলিত উন্নয়ন-উদ্যোগের বাইরের দরিদ্র জনগণের সম্ভাবনা বিকাশের জন্য ব্র্যাককর্মীরা যে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, এটা তারই স্বীকৃতি।” বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ত্রাণ ও পুনর্বাসনের মাধ্যমে ১৯৭২ সালে কাজ শুরু করে ব্র্যাক। ফজলে হাসান আবেদ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি বর্তমানে এশিয়া, আফ্রিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ১২টি দেশে প্রায় ১৪ কোটি মানুষের জন্য কাজ করছে। ফজলে হাসান আবেদ প্রতিষ্ঠিত বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি (ব্র্যাক) বর্তমানে জনবল ১ লাখ ২০ হাজার। ‘দ্য গ্লোবাল জার্নাল’ বলেছে, মানবিক ত্রাণ ও পুনর্বাসন থেকে শুরু করে পরিবেশরক্ষা, জনস্বাস্থ্য থেকে শিক্ষা কার্যক্রম, মাইক্রোফাইন্যান্স থেকে মেধাস্বত্ব ছাড়াও বহু ক্ষেত্রে বিশ্বের লক্ষকোটি মানুষের জীবনমান উন্নয়নে এনজিওগুলো অগ্রণী ভূমিকা রাখছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/এমআই/১৬৫৩ ঘ.