বাগেরহাট, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত থেকে অবৈধভাবে চোরাই পথে আনা এক হাজার কেজি জিরাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।
বুধবার রাতে উপকূল রক্ষী বাহিনীর (কোস্টগার্ড) পশ্চিম জোনের সদস্যরা অভিযান চালিয়ে খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে।
এরা হলেন- খুলনার সোনাডাঙ্গা মজিদ সরণী এলাকার আল আমিন ওরফে ইব্রাহিম (৩৫) এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাতলাকাঠি গ্রামের বিল্লাল হোসেন (৩১)।
বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের খুলনার বটিয়াঘাটা থানায় সোপর্দ করা হয়েছে।
উদ্ধারকৃত জিরার দাম প্রায় ১২ লাখ টাকা জানিয়ে মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার এম সাঈদুর রহমান বলেন, জিরা শুল্ক বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৬৪৭ ঘ.
bdnews24