২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ডাকাত সন্দেহে পিটুনিতে নিহত ১

দিনাজপুরের চিরিরবন্দও উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2012, 09:47 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

দিনাজপুর, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের চিরিরবন্দও উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার প্রথম প্রহরে উপজেলার পশ্চিম সাঁইতারার সাহাপাড়া গ্রামের একটি বাড়িতে ডাকাতি শেষে পালানোর সময় এলাকার লোকজন একজনকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। চিরিরবন্দর থানার ওসি তারিকুল ইসলাম সাংবাদিকদের জানান, রাত ২টার দিকে গ্রামের চিত্তরঞ্জন রায়ের বাড়িতে একদল মুখোশধারী ডাকাত ৭ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৭ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। পালাবার সময় বাড়ির লোকদের চিৎকারে গ্রামবাসী ডাকাতদের ধাওয়া করে একজনকে ধরে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ আহতকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ওসি জানান, নিহতের কাছে রুপার নুপুর ও কোমরের বিছা পাওয়া গেছে। লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫৩৭ ঘ.